হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ২ নভেম্বর, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুল বলেছেন, ‘গণভোটের নাম করে জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করে দিতে পাঁয়তারা চলছে। এসব অপচেষ্টা রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন বানচালের সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের কোন বিকল্প নেই।’
শনিবার (০১ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্টেডিয়াম প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, ‘বিএনপিকে রাষ্ট্রক্ষমতা থেকে দূরে রাখার জন্য একটি গোষ্ঠী এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । আমাদের সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। একই সঙ্গে ঘরে—ঘরে ধানের শীষ ও ৩১ দফার বার্তা পৌছে দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘একটি দল চাই না দেশে ভোটাধিকার ব্যবস্থা ফিরে আসুক, নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র ও স্থিতিশীলতা ফিরে আসুক। তারা ছলেবলে ও কৌশলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের নাম করে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনকে বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।’
তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হক, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন ও তাহিরপুর উপজেলা ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল প্রমুখ।
সুনামগঞ্জ, বিএনপি, মনোনয়নপ্রত্যাশী, কামরুল, গণভোট, ঐক্যবদ্ধ