১৭ জুলাই ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

গোয়াইনঘাট ছাত্র পরিষদ’র সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১ নভেম্বর, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ন


গোয়াইনঘাট ছাত্র পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন—২০২৫ বাস্তবায়ন উপলক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর ২ টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এ সভা সম্পন্ন হয়। 

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিব্বির আহমদ। সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম।

 

দ্বি-বার্ষিক সম্মেলন—২০২৫ সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন আলোচ্যসূচী নিয়ে আলোচনা করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমদ রুবেল।

 

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সৌরভ, সেলিম আহমদ, সজীব উদ্দিন, আলী হোসেন, রাকিব হোসাইন, সাইদুল ইসলাম, রাকিব হোসাইন, মামুনুর রশীদ, মইনুল হক, প্রচার সম্পাদক মামুন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহানুর সাহান, ছাত্রকল্যাণ সম্পাদক সাদিকুর রহমান তানিম, উপ আইন বিষয়ক সম্পাদক তারেক-অর-রশীদ, সদস্য আমিনুল হক আরিফ।

 

সাধারণ সভায় উপস্থিত ছিলেন আফজল হোসেন ইমন, জুবের আহমদ, মোস্তাফিজুর রহমান, আক্তারুজ্জামান, আশরাফুল ইসলাম মাহদী, আছরার আহমদ শিমুল, লুৎফুর রহমান, এম.এ.জি পারভেজ, নিধু বিশ্বাস, নাবিল, সাদিক, জাহেদ, রায়হান আহমদ, অপূর্ব দাস, আবু বক্কর, হুমায়ুন রশীদ প্রমুখ।

 

সভার শেষাংশে সদস্য ফরম বিতরণ ও সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি ঘটে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট ছাত্র পরিষদ, সভা, সাধারণ সভা, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ