উৎপাদনশীলতা বাড়িয়ে অর্থায়ন খরচ কমানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০২৫ ২:৫১ অপরাহ্ন
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দিলেও নথি এখনো পৌছাইনি চেম্বারে, এ অবস্থায় আগামী শনিবার (১ নভেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ সম্ভব নয় বলে জানিয়েছেন সংগঠনটির প্রশাসক সাঈদা পারভীন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেট ভয়েসকে এমন তথ্য জানান তিনি।
অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, নির্বাচনের স্থগিতাদেশ হয়েছে এটা আমরা জেনেছি তবে হাইকোর্টের অফিসিয়াল আদেশের চিঠিটি আমরা এখনো হাতে পাইনি। যদি আদেশের কপিটা আমাদের কাছে চলে আসে তখন আমরা নির্বাচনের কার্যক্রম নিয়ে এগিয়ে যেতে পারব। এখন পর্যন্ত আমরা এমন কিছুই আসেনি।
এসময় হাইকোর্টের আদেশের পর সিলেট ব্যবসায়ী ফোরামের প্রার্থীরা দাবি করেছিলেন ১ নভেম্বরই নির্বাচন হবে, তবে চেম্বার প্রশাসক সাফ জানিয়ে দিয়েছেন এটিও সম্ভব নয়।
এ বিষয়ে প্রশাসক সাঈদা পারভীন বলেন, আদেশের কপি হাতে পেলেও ১ নভেম্বর নির্বাচন সম্ভব নয়। সময় হাতে আছে দুইদিন এই দুই দিনে বৃহৎ একটা ব্যবসায়ী সংগঠনের নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তবে আদেশের কপি হাতে পেলেই আমরা দ্রুত পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন আয়োজন করতে পারব।
এদিকে একই কথা বলেছেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা। তিনি বলেন, আমরাও এখনো হাইকোর্টের আদেশের কপি পাইনি, এছাড়া এটি প্রথমে আসবে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসকের কাছে তারপর আমরা পাব। সেজন্য এখনো নতুন কোন সিদ্ধান্ত হয়নি আমরাও চিঠির অপেক্ষা করছি।
উল্লেখ্য, আগামী ১ নভেম্বর দি সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তবে গেল রোববার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডকে জানানো হয়। পরবর্তীতে চেম্বার নির্বাচনের দুই প্রতিদ্বন্ধী প্রার্থী প্যানেল সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ফোরাম হাইকোর্টে নির্বাচনের স্থগিতাদেশ নিয়ে রিট করলেও আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন আয়োজন করার অনুমতি দেন।
সিলেট, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ভোটগ্রহণ