যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির সুফল কাজে লাগিয়ে অর্থনীতি এগিয়ে নিতে চায় সরকার: অর্থ উপদেষ্টা
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২৫ ৪:২৪ অপরাহ্ন
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিতের সিদ্ধান্তকে ‘ষড়যন্ত্রমূলক ও অশুভ প্রচেষ্টা’ আখ্যায়িত করে এর প্রতিবাদ জানিয়েছে সিলেট ব্যবসায়ী ফোরাম।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর হোটেল প্যারাডাইস ইন-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ব্যবসায়ী ফোরাম প্যানেলে সভাপতি এহতেশামুল হক চৌধুরী।
তিনি বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের ফসল এই নির্বাচন সিলেটের ব্যবসায়ী সমাজের গণতান্ত্রিক অধিকার ও মর্যাদার প্রতীক। অথচ দুঃখজনকভাবে কিছু মহল নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
ফোরামের নেতারা জানান, দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি প্যানেলের অর্ডিনারি পরিচালক পদে মনোনীত ১২ জনের মধ্যে ২ জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন আপিল বোর্ড। “আমরা বিজয় প্রায় নিশ্চিত জেনে প্রচারণা জোরদার করেছিলাম। এমন সময় নির্বাচন স্থগিত হওয়ায় ব্যবসায়ী মহলে হতাশা সৃষ্টি হয়েছে,” বলেন তাঁরা।
ফোরাম নেতারা দাবি করেন, যাঁদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত হয়েছে, তাঁদের সঙ্গে সিলেট ব্যবসায়ী ফোরামের নির্বাচন পরিচালনা কমিটি বা প্রার্থীদের কোনো সংশ্লিষ্টতা নেই। বরং প্রতিপক্ষ প্যানেল সংবাদ সম্মেলন করে ভিত্তিহীন অভিযোগ তুলেছে।
তাঁরা বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালানো হচ্ছে। অতীতের আন্দোলনের ছবি ও ভিডিও বিকৃতভাবে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা শুধু অনৈতিক নয়, বরং নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।”
ব্যবসায়ী ফোরাম স্পষ্ট করে জানায়, তারা নির্ধারিত তারিখ ১ নভেম্বর নির্বাচনের পক্ষে রয়েছে এবং নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সংগঠনের নেতারা বলেন, “এখন একে অপরের বিরুদ্ধে না গিয়ে নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার সময়। দুই প্যানেল একসঙ্গে থাকলে কোনো তৃতীয় পক্ষের ষড়যন্ত্র সফল হবে না।”
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এনামুল কুদ্দুছ চৌধুরী সহ-সভাপতি পদের মো. নাফিস জুবায়ের চৌধুরী, অর্ডিনারি শ্রেণির পরিচালক পদের প্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, মো. ইমরান হোসাইন, মো. আবুল কালাম, খন্দকার কাওসার আহমদ রবি, মো. মাজহারুল হক, মো. নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামছুর রহমান কামাল ও আবু সুফিয়ান, অ্যাসোসিয়েট শ্রেণির পরিচালক পদের প্রার্থী জিয়াউল হক, মোক্তাদির হোসেন তাপাদার, মো. মামুনুর রশিদ, দিবাকর দাস ঝোটন, রেহান উদ্দিন রায়হান ও মো. ইব্রাহিম খলিল প্রমুখ।
নির্বাচন, সংবাদ, সম্মেলন, সিলেট, ব্যবসায়ী, ফোরাম, চেম্বার, কমার্স, অ্যান্ড, ইন্ডাস্ট্রির