
সুনামগঞ্জের দিরাইয়ে নৌকা থেকে পানিতে পড়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার সাকালের দিকে দিরাই পৌরসভাস্থ বাজার ব্রিজ নৌকা ঘাট এলাকায় চামটি নদীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালিয়েছে। এখন পর্যন্ত শিশুর সন্ধান পাওয়া যায় নি। চামটি নদীতে স্রোত থাকায় শিশুর অবস্থান ঠিক করা কঠিন হয়ে পড়ছে বলে জানান ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জানা যায়, শিশুর মা সিলেট থেকে দিরাই এসে শাল্লা গামী নৌকায় উঠছিলেন। তাঁর বাড়ি শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের সিমের কান্দা গ্রামে । নিখোঁজ শিশুটি রকিবুল ইসলামের কন্যা সন্তান বলে জানাগেছে।
জানাগেছে, নৌকায় উঠার পর শিশুটির মা শিশুকে পাউরুটি খাবাচ্ছিলেন। নৌকার জানালা ঘেষে শিশুটি বসা ছিল। শিশুটির মা পানি আনতে সরে আসলে জানালা দিয়ে শিশুটি পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, `শিশুর মৃত্যটি হৃদয় বিদারক, নিখোঁজ শিশুটির উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।'
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
দিরাই, নৌকা থেকে পড়ে, শিশু নিখোঁজ


