যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির সুফল কাজে লাগিয়ে অর্থনীতি এগিয়ে নিতে চায় সরকার: অর্থ উপদেষ্টা
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ন
আগামী ১ নভেম্বর শনিবার অনুষ্ঠিতব্য দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (২০২৫-২৭) মেয়াদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত ফালাহ উদ্দিন-হুমায়ূন-শিহাব প্যানেলের নেতৃবৃন্দ।
সোমবার বিকেল ৩টার দিকে জেলরোডস্থ চেম্বারের কার্যালয়ে সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদ, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী হুমায়ুন আহমেদ এবং সহ-সভাপতি পদপ্রার্থী মাসুম ইফতেখার রসুল শিহাবসহ পুরো প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
অর্ডিনারি শ্রেণি থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আক্তার হোসেন, এনায়েত আহমেদ মনি, মোহাম্মদ সাহিদুল হক সুহেল, মোজাহিদ খাঁন গুলশান, মো. মাসনুন আকিব বড়ভূইয়া, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ডা. নুরুল আলম সিদ্দিকী, ইমতিয়াজ মো. তাহমিন সুবহান, আব্দুল হাফিজ জোয়ারদার তুহিন, মোহাম্মদ এনামুল হক কুটি, মোহাম্মদ তোফায়েল হোসেন কচি এবং এ এইচ এম মুস্তাকিম চৌধুরী অনি।
অন্যদিকে অ্যাসোসিয়েট শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চন্দন সাহা, আব্দুর রহমান, ওমর ফারুক, মো. আবুল কালাম, মশিউর রহমান হাফিজ ও নজরুল ইসলাম।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রায় শতাধিক ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন। এসময় প্যানেলের নেতৃবৃন্দ বলেন, সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নির্বাচিত হলে সিলেটে পরিকল্পিতভাবে শিল্প-কারখানা গড়ে তোলা, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তারা সিলেটের ব্যবসায়ীদের আহ্বান জানান, সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে বিজয়ী করে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার সুযোগ করে দিতে।
সিলেট, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, নির্বাচন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ,