মৃত্যুর ১০ দিন পার, সৌদি প্রবাসী মাহিনের মরদেহের অপেক্ষায় স্বজনরা
প্রবাস
প্রকাশঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪১ অপরাহ্ন
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের লুটন জালালাবাদ জামে মসজিদে শাখার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) লুটন টাউনের জালালাবাদ জামে মসজিদে সমাপনী অনুষ্ঠানে কিরাত, গজল, আজান প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে ট্রফি, সনদপত্র ও মেডেল বিতরণ করা হয়।
জালালাবাদ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব কাজী ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং মুহিবুর রহমান লাভলু ও মাওলানা বহলুল আহমেদ যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুল হাদিস লতিফিয়া লন্ডনের ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সিলেটের সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুকিত লস্কর।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জালালাবাদ জামে মসজিদের সেক্রেটারি মো. আবুল কাসেম, মাওলানা ফয়সাল হানাফি, আসাদুর রহমান খান মনসুর, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সৈয়দ শামীম ইসলাম, সেলিম প্রমুখ ।
আলোচনা অনুষ্ঠান শেষে কিরাত, গজল, আজান প্রতিযোগিতায় কৃতকার্য ও অংশগ্রহণকারীদের মধ্যে ট্রফি, সনদপত্র ও মেডেল বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য, লুটন, জালালাবাদ জামে মসজিদ