১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে আংশিক মেঘলা আকাশ, কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৭ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে আংশিক মেঘলা আকাশ বিরাজ করছে। আগামী ২৪ ঘণ্টায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আজ সন্ধ্যায় সিলেটের আবহাওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ৯টায় সিলেটে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ এবং বিকেল ৬টায় নেমে আসে ৭৫ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় সিলেটে ১ দশমিক ৮ মিলিমিটার এবং বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টি, সিলেটে বজ্রপাত, সিলেট তাপমাত্রা, সিলেট আবহাওয়ার খবর, সিলেট আবহাওয়ার পূর্বাভাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ