২৩ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / পরিবেশ

সিলেটে পাহাড়–টিলা কাটায় জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৩ অপরাহ্ন

ছবিঃ অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার দৃশ্য। সংগৃহীত

পরিবেশ রক্ষায় সিলেটের পাহাড় ও টিলা কাটার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সিলেটের জেলা প্রশাসন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

 

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি সিলেটে পাহাড় ও টিলা কাটার প্রবণতা বেড়েছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। অসাধু ব্যক্তিদের এসব কর্মকাণ্ড রোধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুসারে জেলায় পাহাড় ও টিলা কাটায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হলো।

 

জেলা প্রশাসন আরও জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারা অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে আদেশটি সরকারি আদেশ হিসেবে গণ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে।

 

প্রসঙ্গত, সিলেটে পাহাড় ও টিলা কাটায় পূর্ব থেকেই উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও বিভিন্ন এলাকায় অবৈধভাবে টিলা কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ অবস্থায় প্রশাসন আরও কঠোর অবস্থান গ্রহণ করলো।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট টিলা কাটা নিষেধাজ্ঞা, সিলেটে পাহাড় কাটা বন্ধ, পরিবেশ রক্ষা সিলেট, সিলেট জেলা প্রশাসন সিদ্ধান্ত, অবৈধ টিলা কাটার শাস্তি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ