জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪০ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কাজল নাথ নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপজেলার দেবনাথ মেডিকেল সার্ভিস নামে একটি চেম্বারে রোগী দেখারত অবস্থায় কাজল নাথকে আটক করা হয়।
অভিযানে চিকিৎসক না হয়েও রোগী দেখা, ভুয়া আল্ট্রাসনো করা এবং রিপোর্টে স্বাক্ষর দিচ্ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। তবে তিনি কোনো চিকিৎসক হিসেবে বৈধ সনদপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যসেবার নামে জনগণের জীবনহানির আশঙ্কাজনিত অভিযোগে মোবাইল কোর্ট তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসক না হয়েও রোগী দেখা, ভুয়া আল্ট্রাসনোগ্রাফি করা এবং রিপোর্টে স্বাক্ষরের অভিযোগে কাজল নাথকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
হবিগঞ্জ, ভ্রাম্যমাণ আদালত, মোবাইল কোর্ট, মামলা, কারাদণ্ড