২০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / প্রযুক্তি

জকিগঞ্জ পৌরসভায় ডিজিটাল সেবা চালু

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৪ অপরাহ্ন


জকিগঞ্জ পৌরসভায় আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই কার্যক্রমের উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।

 

সংশ্লিষ্টরা জানান, এখন থেকে জকিগঞ্জ পৌরসভায় অনলাইন আবেদনের মাধ্যমে ঘরে বসে সকল ধরনের অনলাইন সনদ ও প্রত্যয়ন পত্র গ্রহণ করতে পারবেন। অনলাইন সেবা চালুর মাধ্যমে জনগণের সেবারমান বৃদ্ধি পাবে এবং ভোগান্তিও লাঘব হবে।

 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক  প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, সমাজ সেবা কর্মকর্তা বিনয় ভূষন দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।

 

আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ, সাবেক পৌর কাউন্সিলার রিপন আহমদ, শামীম আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, যুব জামায়াতের  মিজানুর রহমান, রাসেল আহমদ, শ্রমিক ফেডারেশনের নুরুল হুদা, পৌর যুবদলের  যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ, ঠিকাদার সাব্বির আহমদ, পৌরছাত্র দলের পারভেছ আহমদ ও রাশেদ আহমদ ছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ