আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট
দৈনন্দিন
প্রকাশঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১৯ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) টানা ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর দুইটায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা জমিয়তের নেতাকর্মী ও সমর্থকেরা।
দলীয় সূত্র জানিয়েছে, একই দিনে বিকেলে শান্তিগঞ্জ উপজেলা সদরেও আরেকটি বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত মুশতাক গাজীনগরীর সন্ধান না দিলে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
নিখোঁজ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
তিনি সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই এবং তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মী। হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় পরিবার, সমর্থক ও স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ মুশতাকের স্ত্রী রুবি বেগম জানান, মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফোনে তিনি বলেছিলেন, ‘আমি এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরব।’ এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। বারবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক বিবৃতিতে বলেন, ‘এ বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো চক্রান্ত বা অপহরণের ঘটনা থেকে থাকে, তবে প্রশাসনকে তা খুঁজে বের করতে হবে।’
জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকনউদ্দিন জানান, মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত সুনামগঞ্জের দিরাই রাস্তা পয়েন্ট এলাকায় একটি সিসিটিভি ক্যামেরায় তাকে দেখা গেছে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী বলেন, ‘দলীয় নেতা ও আলেমে দ্বীন এভাবে নিখোঁজ হওয়ায় পরিবার ও সমর্থকরা চরম উৎকণ্ঠার মধ্যে আছেন। দ্রুত তার সন্ধান না পেলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।’
শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফানুর রহমান জানান, মাওলানা মুশতাক গাজীনগরীর সন্ধানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।