তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১১ অপরাহ্ন
হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি বরাদ্দের সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির দায়ে দুই সার ডিলারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুল্লাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গোদামে পর্যাপ্ত সার মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রমাণ মেলায় ফরহাদ ও শামীম নামের দুই সার ডিলারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া অভিযানে সহায়তা করেন পুলিশের উপপরিদর্শক ময়নাল হোসেন খানসহ থানা পুলিশের একটি দল।
হবিগঞ্জ, লাখাই, জরিমানা, অভিযান