আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট
দৈনন্দিন
প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে সহকারী উপপরিদর্শক (এসআই-সমজ্জ) আলমগীর হোসেন ভূঁইয়ার মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলমগীর। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আলমগীর হোসেন ভূঁইয়ার বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক পদে দায়িত্ব পালন করছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সহকর্মী, জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশের মৃত্যু, শ্রীমঙ্গল