১২ জুন ২০২৬

দৈনন্দিন

সাদা পাথর লুট

দুদকের প্রতিবেদন অসত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ন


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাদা পাথর লুটপাটের ঘটনায় দুর্নতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদনটি অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তিনি।

তিনি বলেন, দুদক সরকারি একটি প্রতিষ্ঠান। সাদা পাথর লুটপাটে দুদকের দেওয়া প্রতিবেদনটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদনটি সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসময় উপদেষ্টা বলেন, আজকের মিটিং মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সকলের সঙ্গে কথা হয়েছে। 

তিনি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন করে পুলিশ নিয়োগ করা হচ্ছে। ইতোমধ্যে চার হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে। আরও একটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। পুলিশসহ অন্যান্য বাহিনিকেও প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে প্রশিক্ষণ শুরু হবে।

উল্লেখ্য, সাদা পাথর লুটপাটের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে দুদকের একটি দল। পরিদর্শন শেষে সাদা পাথর লুটপাটে ৫৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করে দুদক। 

দুদকের তালিকায় সিলেট মহানগর বিএনপির দুই শীর্ষ নেতাসহ জামায়াত ও এনসিপি নেতাদের নাম রয়েছে। দুদকের তালিকাটি দেশজুড়ে আলোচনায় আসে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা, দুদুক, সিলেট, সাদাপাথর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ