আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট
দৈনন্দিন
প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ ৩:২৩ অপরাহ্ন
আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে এরইমধ্যে চার হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে। আরও একটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। পুলিশসহ অন্যান্য বাহিনিকেও প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে প্রশিক্ষণ শুরু হবে।
নির্বাচনে আনসারের ভুমিকা সবচেয়ে বেশি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার কেন্দ্রে আনসার সদস্য বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইলে থাকবে। নৌবাহিনী ও বিমানবাহিনি ও এপিবিএন সদস্যরা তাদের সহায়তা করবেন।
সম্প্রতি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুবই যোগ্য। তারা তাদের সমস্যাগুলো নিয়ে ছাত্র-শিক্ষক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এসব অস্থিরতার সঙ্গে তৃতীয় পক্ষের কোনো ইন্দন আছে কি না সেটাও খতিয়ে দেখা হবে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
সীমান্তে অস্ত্রের ঝনঝনানি হয়নি, অস্ত্র উদ্ধার হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা আছে, কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে।
সাদাপাথর লুটপাট সংক্রান্তে দুদকের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদকও সরকারী একটি প্রতিষ্ঠান। তাদের প্রদত্ত প্রতিবেদনটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবদন সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে তিনি সোমবার সকালে বিজিবি সিলেট সেক্টর সদর দপ্তর ও সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি।