১১ জুন ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

সিলেট

জোনাল সেটেলমেন্ট অফিসের 'প্রেস' ঢাকায় স্থানান্তরের উদ্যোগ বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৫ ৬:২৬ অপরাহ্ন


সিলেটবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত ‘প্রেস’ ঢাকায় স্থানান্তরের উদ্যোগ বাতিল করা হয়েছে বলে আন্দোলনকারীরা। রোববার (৩১ আগস্ট) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্দোলনকারীরা।

 

আন্দোলনকারীদের দাবি, সিলেটবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধ ও গণমাধ্যমের সহায়তার ফলেই এই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি অফিসিয়াল চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত ‘প্রেস’ সরানোর কোনো সরকারি সিদ্ধান্ত নেই। বরং সেটিকে আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

চিঠিতে আরও বলা হয়, ‘সিলেট বিভাগের আওতাধীন ৩৬টি উপজেলায় ভূমি জরিপ কার্যক্রম শুরু হয় ১৯৮৭-৮৮ সালে। সেই থেকে আজ পর্যন্ত এ কার্যক্রম চলমান রয়েছে। জনস্বার্থে ২০১২ সালে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে একটি মিনি প্রেস স্থাপিত হয়, যা সরানোর কোনো পদক্ষেপ বর্তমানে সরকারের বিবেচনায় নেই।’ 

 

সিলেটবাসীর ব্যানারে আন্দোলনের নেতৃত্বদানকারী অবসরপ্রাপ্ত কর্নেল আতাউর রহমান বলেন, ‘এই সফলতা কেবল আন্দোলনকারীদের নয়, পুরো সিলেটবাসীর। আমরা বিশ্বাস করি, দল-মত নির্বিশেষে সবাই এক হয়ে সিলেটের স্বার্থ রক্ষায় পাশে ছিলেন বলেই এটি সম্ভব হয়েছে।’ 

 

তারা বলেন, আন্দোলনের সময় সিলেটের স্থানীয় সাংবাদিকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন, যা প্রশাসনিক পর্যায়ে সাড়া ফেলেছে। 

 

বক্তারা বিশেষভাবে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রতি। তারা বলেন, খন্দকার মুক্তাদির আন্দোলনের শুরু থেকেই সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং বিষয়টি ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও ভূমি সচিবের নজরে আনেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ