ছাত্রনেতা মাহদীর করা হামলা চেষ্টার অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’: জেলা ছাত্রদল সভাপতি
দৈনন্দিন
প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৫ ৮:০১ অপরাহ্ন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর সহ নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ করা হয়। উপজেলার তাজপুর কদমতলা থেকে বিক্ষোভ শুরু হয়ে সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে তাজপুরবাজারের বনফুলের সামনে গিয়ে পথসভায় মিলিত হয় মিছিলটি।
ওসমানীনগর উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহ আজমল আলী আতিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাইদুল ইসলাম রাজুর সঞ্চালনায় পথসভায় বক্তরা বলেন, ২৪ শের গণঅভুত্থানের আমাদেও মহানয়াক ভিপি নূরুল হক নুরের উপর হামলা এটা পুরো জুলাই যোদ্ধাদেও উপর হামলার শামিল। ভিপি নূর সহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেও উপর হামলার সাথে জড়িতদের অবিল¤েব আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান বক্তরা।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এইচ মুহিবুর রহমান ও যুগ্ম সদস্য সচিব মিনহাজ রহমান, সিলেট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জুবায়ের আহমদ তোফায়েল, সিলেট জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিসবাহুল হক মোহন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা বাবুল মামুন, সালেহ আহমদ খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর উপজেলার অন্যতম লড়াকু সৈনিক ইব্রাহিম আহমদ।
ভিপি নূর, হামলার প্রতিবাদ, ওসমানীনগর