১২ জুন ২০২৬

দৈনন্দিন

আ.লীগের এমপির সঙ্গে আঁতাত, সুনামগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ন


তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামছুল হক মেম্বার ও উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামালের আনা অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ মুন্সি।

শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুস সামাদ মুন্সি বলেন, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরে উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের এমপির সঙ্গে আঁতাত করে কোটি টাকা লুটপাট করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তার ভাই ভিন্ন রাজনৈতিক দলে থাকলেও সেই দায় নিজের ওপর চাপানো অনুচিত।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শামছুল হক মেম্বার অতীতে আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং নির্বাচনে ধানের শীষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া কয়লা ও বালু লুটপাটসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগও তার বিরুদ্ধে এলাকায় প্রচলিত রয়েছে।

আব্দুস সামাদ মুন্সি বলেন, আমি ব্যবসার বাইরে যতটুকু পারি সক্রিয় রাজনীতি করি। লুটপাট কিংবা অবৈধ সম্পদের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। দলের ভেতরে নেতৃত্বের প্রতিযোগিতা থেকেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, সংবাদ সম্মেলন, আওয়ামী লীগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ