১২ জুন ২০২৬

দৈনন্দিন

গোলাপগঞ্জ

চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও ধারণ, ৩ জনকে শোকজ

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২৯ আগস্ট, ২০২৫ ৯:২৩ অপরাহ্ন


সিলেটের গোলাপগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যানের রুমে প্রবেশ করে চেয়ারে বসে এক তরুণীর টিকটক করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে।

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তীব্র সমালোচনা করছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসে এক তরুণী ভিডিও ধারণ করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই তরুণী 'shimaqueen22' নামের টিকটক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওটির বেকগ্রাউন্ডে শিল্পী সাজ্জাদ নুরের একটি গান জুড়ে দিয়েছেন তিনি। মূহুর্তের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ওই তরুণীর পরিচয় নিশ্চিত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানান অনেকে। এছাড়া প্রশ্ন উঠেছে উপজেলা প্রশাসনের দায়িত্বপালন নিয়ে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, 'আমরা ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওই তরুণীর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় জিডি করেছি (জিডি নং: ১২৯২ তা:২৯/৮/২০২৫ ইং)। এ ঘটনায় প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার কারণে ৩জনকে শোকজ করছি। এছাড়া উপজেলা প্রকৌশলীর মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করছি। এসময় ওই তরুণীর সাথে আরেকটি মেয়ে ছিলো বলে জানান ইউএনও।' 

 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ