১২ জুন ২০২৬

দৈনন্দিন

জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনঃএকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টায় জগন্নাথপুর প্রেসক্লাবের হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা প্রবাস বন্ধু ফোরামের সভাপতি তাজ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোবিন্দ দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এমআরএসসি সেক্টর স্পেশালিস্ট (ইকোনমিক রিইন্টিগ্রেশন) মো. অনিক শেখ।

কর্মশালায় বক্তব্য রাখেন প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী, উপজেলা প্রবাস বন্ধু ফোরামের সদস্য ফজর আলী, পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য আমিরুন নেছা, সাংগঠনিক সম্পাদক তপন সেন, শিক্ষক অশোক দাশ, মমতা রানী দাস, আখি রানী ধর, একা রানী গোপ ও হাজেরা বেগম।

এছাড়াও স্থানীয় সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, বিদেশফেরত অভিবাসীদের সমাজে পুনঃএকত্রীকরণের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা অভিবাসীদের নিরাপদ ও টেকসই পুনর্বাসনের লক্ষ্যে সরকারি-বেসরকারি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের সহযোগিতায় বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত অভিবাসীদের পুনঃএকত্রীকরণ ও সক্ষমতা উন্নয়নে কাজ করা হচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, কর্মশালা, ব্রাক, অভিবাসীদ, অভিবাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ