১২ জুন ২০২৬

দৈনন্দিন

সিলেটে অবৈধ বালু–পাথর উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ন


সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেন সিলেটের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

আদেশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলা সমূহে প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও পাচারের ঘটনা ঘটছে। এসব কার্যক্রমের কারণে পরিবেশ ও প্রাকৃতিক বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।

প্রসঙ্গত, সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও বিছানাকান্দি এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগ রয়েছে। এর ফলে পরিবেশের ক্ষতি ছাড়াও পর্যটন খাতও হুমকির মুখে পড়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বালু-পাথর, জেলা প্রশাসন, সারওয়ার আলম, সাদা পাথর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ