আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৫ ৩:০৬ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্র ও রেলওয়ে বাংকার এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে বুধবার (২৭ আগস্ট) সকালে সিলেট সার্কিট হাউসে গণশুনানি আয়োজন করেছে মন্ত্রীপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।
গণশুনানিতে সভাপতিত্ব করেন তদন্ত কমিটির আহ্বায়ক ও মন্ত্রীপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন। এতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি ও প্রেসক্লাব নেতারাও বক্তব্য প্রদান করেন।
পরে কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন সাংবাদিকদের সাথে তদন্তের বিষয়ে আলোচনা করেন।
এ সময় তিনি বলেন, আমরা দুটো বিষয়কে সামনে রেখে কাজ করছি। প্রথমটি কারা এই ঘটনায় জড়িত, কার কি দায় আছে আর ভবিষ্যতে এমন ঘটনা রোধে আমাদের প্রস্তাবনা।
তিনি আরো বলেন, মাঠ পর্যায় থেকে আজকে আমরা সব তথ্য নিয়ে ঢাকায় যাবো। সেখানে পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেয়া হবে।
এর আগে মঙ্গলবার কমিটি সরেজমিনে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শন করে। গত ২০ আগস্ট মন্ত্রীপরিষদ বিভাগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়।
শুনানিতে পরিবেশবাদী সংগঠনগুলো একাধিক সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে, অবৈধ পাথর উত্তোলনের পরিবেশগত প্রভাব যাচাই, সব পক্ষকে নিয়ে বিশেষায়িত মনিটরিং কমিটি গঠন এবং প্রভাবশালী যাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের আইনের আওতায় আনা।
তদন্ত কমিটি, গণশুনানি, সাদাপাথর, পরিবেশবাদী