২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

এসএমপি’তে রদবদল, নতুন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৫ ৮:৩০ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার পদে রদবদল করা হয়েছে। নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। 

প্রজ্ঞাপনে আবদুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, এসএমপি’র সাবেক কমিশনার মো. রেজাউল করিমকে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি হিসেবে এবং আরএফএফ সিলেটের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

এসএমপি, পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ