আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট
দৈনন্দিন
২৪ ঘন্টা সিসিটিভির কঠোর নজরদারিতে থাকবে সাদাপাথর
প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৫ ১:২০ অপরাহ্ন
‘সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথরে শুধু লুট নয়, হয়েছে হরিলুট। এ ঘটনায় যারা জড়িত, সে যত বড় দলের কিংবা প্রশাসনেরই হোক— কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।’
শুক্রবার সকালে সাদাপাথর এলাকা সরেজমিন পরিদর্শনে এসে এ মন্তব্য করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান।
তিনি বলেন, “সাদাপাথরসহ দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি এখানে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় কঠোর নজরদারি থাকবে।”
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি সাদাপাথর এলাকা ঘুরে দেখে। কমিটির নেতৃত্বে ছিলেন জনপ্রশাসন সচিব নিজে। সঙ্গে ছিলেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
গত ২০ আগস্ট সাদাপাথর থেকে শতকোটি টাকার পাথর লুটের ঘটনা সামনে আসার পর মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ১০ দিনের মধ্যে দায়ীদের শনাক্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে কমিটি মাঠপর্যায়ে সরেজমিনে তদন্ত শুরু করেছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়— ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পট ও রেলওয়ে বাংকার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে পরিবেশ ও পর্যটন স্থানের নান্দনিকতা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর সরকার তদন্তের উদ্যোগ নেয়।
সিলেট, পাথর, সাদাপাথর, মন্ত্রীপরিষদ সচিব,