১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ আগস্ট, ২০২৫ ৬:৪০ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

আগামী ২৪ ঘণ্টায় সিলেটে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ সকাল ৯টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৯৮ শতাংশে। গত ২৪ ঘণ্টায় (২০ আগস্ট সকাল ৬টা থেকে ২১ আগস্ট সকাল ৬টা পর্যন্ত) সিলেটে বৃষ্টিপাত হয়েছে ২৬ দশমিক ৫ মিলিমিটার। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আরও ১৫ দশমিক ৬ মিলিমিটার।

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টি, সিলেট তাপমাত্রা, সিলেট আর্দ্রতা, সিলেট আবহাওয়া পূর্বাভাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ