তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৫ ১:৩০ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে রাতের অন্ধকারে ৩৫০টি আকাশনি গাছ কেটে ফেলার ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে গত বুধবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী আংগুর বকস ও তাঁর ভাই এওর বকস এক বছর আগে তাদের নিজস্ব মালিকানাধীন আড়াই কেদার ভূমিতে পাঁচ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট করে ৮০০ গাছের চারা রোপণ করেন। গতকাল রাতে দুর্বৃত্তরা প্রায় অর্ধেক আকাশনি গাছ গোড়া থেকে কেটে ফেলে এবং অনেকগুলো ভেঙে দেয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আনছার আলী অভিযোগ করেন, ‘আমাদের সামাজিক ও প্রকৃতি প্রেমিক প্রবাসী আংগুর বকস ও এওর বকস তাদের সখের বসে বিশাল গাছের বাগান তৈরি করেছিলেন। এই নৃশংস হামলার ফলে আমরা তিন লাখ টাকার ক্ষতির মুখে পড়েছি। আমরা সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি জঘন্য ঘটনা। তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’
সুনামগঞ্জ, জগন্নাথপুর, আকাশমনি, অভিযোগ