আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট
দৈনন্দিন
প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫ ৪:১০ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে চেলা নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে স্থানীয় ৮ গ্রামের মানুষ প্রতিবাদ সমাবেশ করেছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় সোনালী চেলা বারকি শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের চেলা নদীর খেয়াঘাটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, নরসিংপুর ইউনিয়ন বিএনপির সদস্য হাফিজুল ইসলাম জুয়েল, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, জামায়াতের নেতা তেরাব আলী, যুব ফোরামের সভাপতি আবিদ রনি, মহিলা ইউপি সদস্য আফরুজা খানম, অন্যান্য ইউপি সদস্যসহ গ্রামবাসী।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় চক্র বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিন চালু রেখেছে। নদী গর্ভে বিলীন হচ্ছে পার্শ্ববর্তী গ্রামগুলো। বিশেষ করে চলতি বছরে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের ফলে সারপিনপাড়া ও পূর্বচাইরগাঁও গ্রামের শতাধিক বসতঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙন তীব্র হওয়ায় পার্শ্ববর্তী সোনাপুর, হাবিব নগর, নাছিমপুরসহ কয়েকটি গ্রাম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা বহুবার বাঁধা দিলেও ড্রেজার চক্রের কার্যক্রম থামেনি।
গত শুক্রবার স্থানীয়রা দুইটি ড্রেজার মেশিন আটকিয়ে একটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে ছয়টি গ্রামের মসজিদে মাইকিং ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদের জোরদার করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় এ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, ‘অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসন অভিযান অব্যাহত রেখেছে। স্থানীয়দের প্রতিরোধ গড়ে তোলা সত্যিই প্রশংসনীয়। এতে প্রশাসনের কাজ আরও সহজ হবে।’
সুনামগঞ্জ, গ্রামবাসী, দোয়ারাবাজার, চেলা নদী, ড্রেজার, সমাবেশ