আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট
দৈনন্দিন
প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫ ১:১৩ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে খালের পানিতে পড়ে চিও রঞ্জন দাস টুনু (৪৫) নামে এক কাঠমিস্ত্রি নিখোঁজ হয়েছেন। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রতনশ্রী (মুচিপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ টুনু উপজেলার সূর্য্যরে গাঁও গ্রামের সুনিল দাসের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও রতনশ্রী এলাকায় যান টুনু। পরে বাড়ি ফেরার পথে স্থানীয় খালে পড়ে যান তিনি। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রাতভর খোঁজ চালিয়ে তার সন্ধান পাননি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, রাতে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। রোববার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবারও অভিযান চালাবে।
তাহিরপুর, নিখোঁজ, কাঠমিস্ত্রি, সুনামগঞ্জ