১০ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিরাই রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৫ ৮:২৭ অপরাহ্ন


গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে দিরাই রিপোর্টার্স ইউনিটি। শনিবার (৯ আগষ্ট) দুপুর দুই ঘটিকায় দিরাই থানা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ গোলাম জিলানীর সঞ্চালনায়,বক্তব্য রাখেন, দিরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন,দিরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য, দৈনিক অধিকরণ প্রতিনিধি শাহজাহান মাহমুদ হেলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিরাই'র আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুররহমান, ডিএসএস প্রী ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শাহজাহান সিরাজ, দিরাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সোহাগ, সাংবাদিক রুকুনুজ্জামান জহুরী, আমার দেশ প্রতিনিধি সুমন রহমান প্রমুখ।  

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি রায়হান, দেশবার্তা প্রতিনিধি এহিয়া আহমেদ লিটন, জনকণ্ঠ প্রতিনিধি আয়ুমান মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ প্রতিনিধি সোহাগ মিয়া, আধুনিক কাগজ প্রতিনিধি দূর্জয় রায়।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমতার সহিত যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যান্ত ন্যক্কারজনক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা এ হত্যাকাণ্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল নয়কদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারকৃত  দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়ে বক্তারা আরও বলেন, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে ক্ষতিপূরণ ও পাশে দাঁড়ানোর জন্য সরকারের নৈতিক দায়িত্ব রয়েছে। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দিরাই, সুনামগঞ্জ, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ