২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় চিকিৎসকের মৃত্যু

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২৬ এপ্রিল, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ন

ছবিঃ শ্রীমঙ্গল উপজেলার মানচিত্র

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ রোড রেল গেইট এলাকায় ট্রেনের ধাক্কায় এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পল্লি চিকিৎসক দিনেশ চন্দ্র সরকার (৬০) মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার বাড়ইকোনা গ্রামের মৃত যোগেশ চন্দ্র সরকারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১ টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হয়ে রেললাইনের পাশে পড়ে ছিলেন অজ্ঞাত এক ব্যক্তি। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক) মাধ্যমে তার পরিচয় সনাক্ত করা হয়।


শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, 'ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে হাসপাতালে নিয়ে আসেন৷ মাথায় ও বুকে গুরুতর আঘাত থাকায় হাসপাতালে আনার মৃত্যু হয় তার।' 

এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, 'নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তার আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা শ্রীমঙ্গলে এসে মরদেহ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।'  


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ট্রেনের ধাক্কা, চিকিৎসকের মৃত্যু, ট্রেন, পাহাড়িকা এক্সপ্রেস, শ্রীমঙ্গল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ