০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সিলেট নগরীর ক্বীন ব্রীজ এলাকায় ছুরিকাঘাতে যুবক হত্যা

পুলিশের ধারণা হত্যার নেপথ্যে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৫ ১:৫৪ পূর্বাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

সিলেট নগরীর ক্বীন ব্রীজ এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত ডালিম (৩৫) ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের বাসিন্দা লোকমান মিয়ার ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি ছিনতাইয়ের ঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।”


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, হত্যা, ছুরিকাঘাত, ছিনতাই, অপরাধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ