তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৫ ৬:০১ অপরাহ্ন
সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১কোটি ১৫লক্ষ টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (৪৮ বিজিবি)। বুধবার (৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকার দমদমিয়া, সংগ্রাম, বিছানাকান্দি, প্রতাপপুর, পান্তুমাই, সোনালীচেলা বিওপি এসব পণ্য জব্দ করেছে।
বুধবার (৬ আগস্ট) ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
জব্দের তালিকার মধ্যে রয়েছে বিপুল পরিমাণের ভারতীয় সানগ্লাস, বিভিন্ন প্রকার ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী, কিটকাট চকলেট, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা।
বিজিবির দাবি, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য এক কোটি পনেরো লক্ষ টাকা।
৪৮ বিজিবি অধিনায়ক মো. নাজমুল হক জানান উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দ করা চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।