তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৫ ২:১১ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জে ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে চারজনকে আটক করা হয়েছে। গত সোমবার ও আগেরদিন রোববার সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আটকের পর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লুন্ঠিত মালামাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের আদালতের পাঠানো হয়েছে।
অভিযানে আটকরা হলেন, সিলেট জেলার ওসামীনগর থানার মৃত আব্দুর রশিদের ছেলে ছোয়াবির আহমেদ ওরফে সাব্বির (৩৯), গোলাপগঞ্জ থানার রফিকুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৫), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মৃত আরজদ্দ উল্ল্যার ছেলে সোহেল মিয়া (৪২) ও বিশ্বম্ভরপুর থানার সুমন মিয়ার ছেলে রুহুল আমিন (২৫)।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ২২ জুলাই জকিগঞ্জের বারহলের খিলোগ্রামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে জকিগঞ্জ থানার দুই ডাকাতকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে গোলাপগঞ্জ, ওসমানীনগর, সিলেট মেট্রোপলিটন এলাকা (এসএমপি) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও বিশ্বম্বরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে লুন্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার তাদের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
ওসি বলেন, আটকের পর তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার, নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা, ৭ হাজার ৮৯০ নেপালী রুপি, বিভিন্ন ব্যান্ডের ৩৪টি এন্ড্র্রোয়েট ফোন, ৭টি আইফোন, ২৬ টি বাটন ফোন, ৫টি ট্যাব, ২টি ল্যাপটপ, ৫টি বিদেশি হাত ঘড়ি, ১টি বিদেশী ব্র্যান্ডের ভিডিও ক্যামেরাসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুফিজুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার জড়িত আরও ডাকাতদলের সদস্যদের নাম পাওয়া গেছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারেও পুলিশ তৎপর রয়েছে।