তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৫ ৬:২৮ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের হাতকড়া লাগানো অবস্থায় ৯টি হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি ও আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ পালিয়ে গেছেন।
আব্দুল মজিদ উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
জানা যায়, গ্রেপ্তারের পর আব্দুল মজিদকে নৌকাযোগে থানায় নেওয়া হচ্ছিল। বাড়ির সামনের এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নৌকা থেকে হাতকড়াসহ লাফিয়ে পড়ে পালিয়ে যান তিনি।
ঘটনার পরপরই দুপুর ১টা ১৫ মিনিটে আশপাশের কয়েকটি গ্রামে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত মজিদকে আটক করতে পারেনি তারা।
এর আগে, সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নিজ বাড়ি বাতাকান্দী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নির্ভরযোগ্য একটি পুলিশি সূত্র মজিদের পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তবে এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অতিরিক্ত পুলিশ সুপারের সরকারি মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। একাধিকবার চেষ্টা করেও হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, আব্দুল মজিদ এক সময় নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে নির্বাচনে পরাজিত হন। তিনি আলোচিত ৯ জন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।
আসামি, পালিয়ে যাওয়ার গুঞ্জন, হত্যাকাণ্ড, পুলিশ, বানিয়াচং