২৩ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে আগামীকালও থাকবে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৫ ৬:৩২ অপরাহ্ন


সিলেটসহ আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০  ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।

আজ সকাল ৯টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৯৭ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। গতকাল ২ আগস্ট সকাল ৬টা থেকে আজ ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১২২ মিলিমিটার। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৩৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আগামীকাল সোমবার (৪ আগস্ট) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেট বৃষ্টিপাত, সিলেটের তাপমাত্রা, আগামীকালের আবহাওয়া, সিলেটের আবহাওয়ার পূর্বাভাস, সিলেটে বজ্রসহ বৃষ্টি, সিলেটের তাপমাত্রা আপডেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ