তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২ আগস্ট, ২০২৫ ৮:১৬ অপরাহ্ন
অনলাইনে ফ্লাইট বুকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট-এর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পালিয়ে যাওয়ার গুঞ্জনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী ও গ্রাহকরা।
তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছ থেকে টিকেটের মূল্য বাবদ মোটা অঙ্কের অর্থ নিয়ে আসছিল, তবে সম্প্রতি কোনো সেবা না দিয়েই এমডি গা ঢাকা দিয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অকার্যকর এবং অফিসের ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যা থেকেই ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে দেশজুড়ে। এ নিয়ে রাজধানীর মতিঝিল থানায় ভিড় করতে থাকেন অসংখ্য গ্রাহকরা। এরপর খবর ছড়িয়ে পড়লে রীতিমতো উদ্বিগ্ন সময় পার করছেন সিলেটের ব্যবসায়ীরাও।
সিলেটের একাধিক ট্রাভেল ব্যবসায়ী জানান, শুরুর পর থেকেই ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে বিদেশগামী যাত্রীদেরকে উড়োজাহাজের টিকিট সংক্রান্ত নানা সেবা দিয়ে আসছেন তাঁরা। অনেকেই অগ্রিম টাকা পরিশোধ করে থাকলেও এখন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছেন না। এ অবস্থায় অনেকটাই প্রতারিত হওয়ার শঙ্কায় রয়েছেন সিলেটের ট্রাভেলস এজেন্সির অনেক ব্যবসায়ীরা।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল ও সিলেট বিভাগীয় সেক্রেটারি দেওয়ান রুশু চৌধুরী সিলেট ভয়েসকে বলেন, “এর আগেও ‘ফ্লাই হাব’ ও ‘২৪ডট কম’-এর মতো কিছু অনলাইন বুকিং সাইট টাকা নিয়ে পালিয়ে যাওয়ার নজির রয়েছে। তাই বিষয়টি নতুন কিছু নয়।”
তিনি বলেন, 'ফ্লাইট এক্সপার্টের এমডি একজন ভদ্র লোক। তিনি নিতান্তই একজন বড় মাপের ব্যবসায়ী। তিনি পালিয়ে গেছেন কিনা সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।'
দেওয়ান রুশু চৌধুরী বলেন, ‘গত ২ বছর থেকে সিলেটের সকল ব্যবসায়ীদের আমরা সতর্ক করে আসছি উনারা যেন এ ধরণের পোর্টালে ব্যবসা না করেন। কিন্তু কেউ সারা দেননি। সামান্য লাভের আশায় অনেক ব্যবসায়ীরা অনেক টাকা ডিপোজিট করেছেন। যদি টিকেট ইস্যু না করে থাকেন তবে টাকাগুলো আর ফেরত পাওয়ার আশা নেই।’
এ ক্ষেত্রে সিলেটের ট্রাভেলস ব্যবসায়ীরা অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে ধারণা করেন দেওয়ান রুশু চৌধুরী।
এদিকে সন্ধ্যার পর থেকে গ্রাহক ও ব্যবসায়ীরা মতিঝিল থানায় ভিড় জমাতে থাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘বিকেল থেকে অনেকেই থানায় এসে অভিযোগ করছেন, ফ্লাইট এক্সপার্টের এমডি এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা হঠাৎ গা ঢাকা দিয়েছেন। আমরা তাদের অফিসে একটি দল পাঠিয়েছি। তদন্ত চলছে।’
২০১৭ সালের মার্চে যাত্রা শুরু করা ফ্লাইট এক্সপার্ট প্রথমদিকে বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকিট বুকিং ছাড়াও হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ এবং ভিসা প্রক্রিয়াকরণ সেবা চালু করে। কম মূল্যে বুকিং সুবিধা, আকর্ষণীয় অফার ও সহজ পেমেন্ট ব্যবস্থার কারণে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে প্ল্যাটফর্মটি।
ফ্লাইট এক্সপার্ট, ট্রাভেল এজেন্সি, প্রতারণা, বিমান টিকেট,