তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ আগস্ট, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ন
সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযান চালিয়েছে ৪৮ বিজিবি ব্যাটালিয়ন।
শুক্রবার (১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার সোনালীচেলা, বাংলাবাজার, নোয়াকোট, প্রতাপপুর ও সংগ্রাম বিওপি এলাকায় এসব অভিযান চালানো হয়।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় স্মার্টফোন, মোবাইল ডিসপ্লে, থ্রিপিস, চিনি, টমেটো, মদ ও গরুর মাংস। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ এবং সীমান্তবর্তী নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকা। এসব পণ্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।’
সিলেট, সীমান্ত, বিজিবি, জব্দ