সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৩১ জুলাই, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ন
সিলেটে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মধ্য দিয়ে পার হয়েছে দিনের বড় একটি অংশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় সামান্য কম। রাতের তাপমাত্রা ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসে অপরিবর্তিত ছিল।
আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৯৬ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় (৩০ জুলাই সকাল ৬টা থেকে ৩১ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। তবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ২৮.০ মিলিমিটার।
আগামীকাল শুক্রবার (১ আগস্ট) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে।
সিলেট আবহাওয়া, আবহাওয়া পূর্বাভাস, সিলেটে বৃষ্টিপাত, সিলেটের তাপমাত্রা