১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা গতকালের তুলনায় প্রায় অপরিবর্তিত রয়েছে।

আজ সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৭৯ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় (২৯ জুলাই সকাল ৬টা থেকে ৩০ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।

আগামীকাল (৩১ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ