তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৫ ৯:২৫ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জে সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার (২৬ জুলাই) উপজেলার শাহগলী বাজারের পরিত্যক্ত আদিল ব্রিকফিল্ড এলাকায় বেড়াতে গেলে এ ঘটনা ঘটে।
এদিকে, মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ঘটনাটি জানাজানি হলে এলকায় তোলপার শুরু হয়। খবর পেয়ে পুলিশ এসে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে বুধবার ভুক্তভোগী ওই ছাত্রী নিজে বাদি হয়ে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ৫ জনকে আসামি করা হয়। তারা হলেন- উপজেলার নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে ইমরান আহমদ(২৩), খিলগ্রামের আব্দুল বাছিতের ছেলে তানজিদ আহমদ (১৮), মাইজগ্রামের আজাদ আহমেদের ছেলে শাকের আহমদ (২৪), একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাকিল আহমদ (২১) এবং মনতৈল গ্রামের ফইজ আলীর ছেলে মুমিন আহমদ (২০)।
এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রী তাঁর সহপাঠী রাফির সঙ্গে শাহগলী বাজারের পরিত্যক্ত আদিল ব্রিকফিল্ড এলাকায় বেড়াতে যান। সেখানে অভিযুক্ত পাঁচ যুবক তাদের গোপনে ছবি তোলে। এরপর ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনজন মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে এবং বাকি দুজন তাদের সহযোগিতা করে।
এদিকে, ঘটনাটি প্রকাশ হওয়ার পর বুধবার বিকেলে বারহাল এলাকায় পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জঘন্য এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে জানিয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, 'শনিবার ঘটনাটি ঘটলেও ধামাচাপার চেষ্টা করা হয়। মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে তার বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একইসঙ্গে ভুক্তভোগীর পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়। অভিযোগ করতে দেরি হওয়ায় আসামিরা আত্মগোপনে চলে গেছে।'
জকিগঞ্জ গণধর্ষণ,সিলেট স্কুলছাত্রী ধর্ষণ,জকিগঞ্জ থানায় মামলা,শাহগলী বাজার ব্রিকফিল্ড