সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৫ ৭:২১ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় মেঘলা আকাশের পাশাপাশি বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসাথে কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৯২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় (২৮ জুলাই সকাল ৬টা থেকে ২৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ সামান্য, যা ‘ট্রেস’ হিসেবে উল্লেখ করেছে আবহাওয়া অফিস।
আগামীকাল (৩০ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে।
সিলেট আবহাওয়া, সিলেটে ভারী বৃষ্টি, আজকের তাপমাত্রা সিলেট, আবহাওয়ার খবর সিলেট, সিলেট ভয়েস আবহাওয়া