১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বৃষ্টির দাপট, তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ন


সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সোমবার (২৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পাঠানো তথ‍্যনুযায়ী, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৩১.২ মিলিমিটার এবং আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বৃষ্টিপাতের কারণে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় বেড়ে দাঁড়ায় ৯৩ শতাংশে। এতে ভ্যাপসা গরমের সঙ্গে অস্বস্তিও বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টি, সিলেট ২৪ ঘণ্টার আবহাওয়া, তাপমাত্রা, সিলেটে দমকা হাওয়া, সিলেট আর্দ্রতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ