মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ন
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য প্রশিক্ষণ সম্মেলন কক্ষে হাসপাতালের আয়োজনে দিন ব্যাপি এসব কর্মসূচি পালিত হয়।
সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড ডোনেশনে অংশগ্রহণ করেন।
ক্যাম্পে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উজ্জ্বল আহমেদ ও ডা. তানজিম আহমেদসহ হাসপাতালের সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডা. উজ্জল আহমেদ বলেন, সরকারি কর্মসূচি হিসেবে আজ আমরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড ডোনেশন ক্যাম্পেইন করেছি। এতে প্রায় ১০০ রোগী সেবা গ্রহণ করেন।
সুনামগঞ্জ, জগন্নাথপুর, ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড ডোনেশন