তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ২:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকায় যৌথ টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪জুলাই) রাত ৮টার দিকে উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙালভিটা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড় উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি এক লাখ আটান্ন হাজার টাকা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আবুল হাশেম। অভিযানে ২০ জন বিজিবি, ২ জন পুলিশ এবং ৪ জন আনসার সদস্য অংশ নেন।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১১৯০/১৭-এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঝেরছড়া এলাকায় চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৭১২ পিস ভারতীয় শাড়ি,২০ পিস লেহেঙ্গা ও ১২০০ গজ থান কাপড়।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, “সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্য দ্রুত সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হবে।”
সুনামগঞ্জ, বাঙ্গালভিটা, বিজিবি, অভিযান, মধ্যনগর, সীমান্ত