
সিলেটের জকিগঞ্জে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার অন্তত ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অবশ্যই সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও পয়েন্টে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
উপজেলার শাহগলী পয়েন্টে শাহগলী আদর্শ শিশু নিকেতন, দি চাইল্ড কেয়ার স্কুল, আটগ্রাম পয়েন্টে আটগ্রাম লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি, কালিগঞ্জ বাজারে সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুল, হাবিবিয়া ক্যাডেট স্কুল, ইছামতি স্কলার্স একাডেমি, কসকনকপুরে উদয়ন স্কুল, ইউনিয়ন অফিস বাজারে শাহজালাল ইসলামিক আইডিয়াল স্কুল ও আল মদিনা ইন্টারন্যাশনাল একাডেমি, উত্তরকুলে মুশাহিদিয়া আইডিয়াল কেজি স্কুল, হাসিতলায় হাসিতলা কেজি স্কুল, কামালগঞ্জে মর্নিং স্টার কামালগঞ্জ ও আব্দুল আজিজ একাডেমি, গঙ্গাজল বাজারে ট্যালেন্টসহোম স্কুল, বাবুর বাজারে কুসুমকলি কিন্ডারগার্টেন, মেরিটহোম স্কুল ও গোল্ডেন একাডেমি, ইদগাহ বাজারে রাইজিং সান স্কুল, মাসুম বাজারে বিরশ্রী ইসলামিক কেজি, রতনগঞ্জ বাজারে চাইল্ডহোম স্কুল, হাড়িকান্দিতে দারুল আজহার একাডেমি ও ভরণ মুমিনপুরে কর্ডোভা মডেল একাডেমি মানববন্ধন কর্মসূচি এছাড়াও অন্যান্য স্কুলেও একই সময়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
দুপুর সাড়ে বারোটায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এসময় পৌর এলাকার আল ইহসান একাডেমি, জকিগঞ্জ আইডিয়াল কেজি স্কুল, জকিগঞ্জ কিন্ডারগার্টেন, ক্যাডেটহোম স্কুল ও সাবআ সানাবিল স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগন এ কর্মসুচীতে অংশ নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবি জানায়।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক কেএম মামুন এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্যাডেটহোম স্কুলের প্রিন্সিপাল সিরাজ উদ্দিন, জকিগঞ্জ কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল শফিকুর রহমান, আল ইহসান স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আহমদ আল আযাদ, সাবআ সানাবিল স্কুলের পরিচালক রাজু আহমদ, জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ ইয়াহিয়া আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, দারুল আজহার এর পরিচালক আব্দুল হামিদ।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
প্রাথমিক, সরকারি বৃত্তি, বৈষম্য, মানববন্ধন


