জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৫ ৭:২৬ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তবর্তী এলাকা থেকে ৪০ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ করেছে টাস্কফোর্স।
বুধবার (২৩ এপ্রিল) দিনভর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী বিন্নাকুলী ও লাউড়েরগড় এলাকায় অভিযান চালিয়ে এসব ফুচকা জব্দ করা হয়।
জানা যায়, ভারত থেকে অবৈধপথে ফুচকা নিয়ে এসে সীমান্তবর্তী বিন্নাকুলী ও লাউড়েরগড়ের কয়েকটি স্থানে মজুত করে রাখে দুর্বৃত্তরা। খবর পেয়ে অভিযান চালায় টাস্কফোর্স। অভিযানে ৩০৯ বস্তা ভারতীয় ফুচকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘সীমান্তে প্রায় ৪০ লাখ টাকার ফুচকা জব্দ করা হয়েছে। তবে, কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় চোরাচালান বন্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভারতীয় পণ্য, ফুচকা, ভারত, বাংলাদেশ, ভারতীয় পণ্য জব্দ