১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৫ ৭:৪০ অপরাহ্ন


সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন আকাশ থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ সময়ে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

শনিবার (১৯ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৮২ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় (১৮ জুলাই সকাল ৬টা থেকে ১৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত) এবং আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া অধিদপ্তর, তাপমাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ