০২ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

তুরাব হত্যার বিচার দাবিতে সিলেটে সাংবাদিকদের বিক্ষোভ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৫ ৭:৩১ অপরাহ্ন



সিলেটের সাংবাদিক এটিএম তুরাব হত্যার এক বছর পূর্তিতে তাঁর স্মরণে আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেছেন, সিলেটের সাংবাদিকদের বুক আজও ক্ষতবিক্ষত। শহীদ তুরাবের হত্যাকারীদের দ্রুত বিচার না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় শহীদ সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও সাংবাদিক সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, 'সিলেটের শতবর্ষের সাংবাদিকতার ইতিহাসে এটিএম তুরাবই প্রথম শহীদ সাংবাদিক, যিনি পুলিশের গুলিতে নিহত হন। তাঁকে ৯৮টি গুলি করে তাঁর বুক ঝাঁঝরা করা হয়েছে। আজ আমরা কেবল তুরাবের বিচারই চাই না, চাই এই বর্বরতার জবাব।'

স্মরণসভায় সভাপতিত্ব করেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবীর পাবেল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বী।

স্মরণসভায় বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুক্তাবিস উন-নুর, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর, প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ইকু, জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, 'এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যার কোনো বিচার হয়নি। এটা কেবল তুরাবের হত্যার বিচার নয়—এটা সাংবাদিকদের নিরাপত্তার বিষয়।'

সমাবেশে আরও বক্তব্য দেন খালেদ আহমদ (আমার দেশ), শাহ দিদার আলম নবেল (বাংলাদেশ প্রতিদিন), আবদুল কাদির তাফাদার (নয়া দিগন্ত), এম এ হান্নান (সিলেট বাণী), কবির আহমদ সুহেল (প্রভাতবেলা), আশরাফুল কবির ও সাকিব আহমদ মিটু (ইমজা), সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ, কামরুল রাজ্জাক রুনু, কবির আহমদ (সংগ্রাম), শুয়াবুল ইসলাম (বাসস), মিটু দাশ জয় (কালবেলা), শফিক আহমদ শফি (নিউ ন্যাশন), আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ফারুক আহমদ (বেতার), গোলাজার আহমেদ (এখন টিভি), প্রত্তুস তালুকদার (ডিবিসি), নাবিল হোসেন (যমুনা), আতিক আহমদ নগরী (শ্যামল সিলেট), সাকিলা ববি (খবরের সিলেট), রানা মজুমদার বাপ্পি (ইনডিপেনডেন্ট), মাসুদ আহমদ রনি (মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন), মসাহিদ আহমদ (বার্তা ২৪) প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। ১৯ জুলাইয়ের ঘটনাস্থলের বিবরণ দেন ফটো সাংবাদিক মাহমুদ হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির লিটন, শেখ আব্দুল মজিদ, এস এম সুজন, জাবেদ আহমদ, রেজা রুবেল, ইউসুফ আলী, মো. আজমল আলী, শেখ আশরাফুল আলম নাসির, মো. দুলাল হোসেন, সংকর দাস, আনিস মাহমুদ, শাহিন আহমদ, এইচ এম শহীদুল ইসলাম, মামুন হোসেন এবং সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকে।



শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, সাংবাদিক এটিএম তুরাব হত্যা, জুলাই

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ