দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৫ ৬:১১ অপরাহ্ন
মৌলভীবাজারের শেরপুরে জামেয়াতুল ফালাহ মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার আল-ফালাহ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মাদরাসার ছাত্র-শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদরাসাটি বন্ধের চেষ্টা চালিয়ে আসছিলেন এলাকার বাসিন্দা চান মিয়া। বুধবার চান মিয়ার লোকজন মাদরাসার ড্রেন বন্ধ করে দেয়। এ বিষয়ে জানতে চাইলে তারা মাদরাসায় হামলা চালায়। এতে ছাত্র ও শিক্ষকরা আহত হন। পরে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে চান মিয়াসহ তিনজনকে আটক করে।
আটকরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার হরমুজ উল্লাহর ছেলে চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩০) এবং খালেদ মিয়া (২৮)।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, “মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”